ঢাকা, বাংলাদেশ ।     রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:৫০ অপরাহ্ন,  ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ধানমন্ডির সুধাসদনে পরিত্যক্ত ভবনে ঝুলছিল এক যুবক।

রাজধানীর ধানমন্ডি থানাধীন সুধাসদনে ৫ নম্বর রোডের একটি পরিত্যক্ত ভবন থেকে মো: শাকিল (২০) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৫ জুলাই) বেলা ১১টার দিকে এই মরদেহটি উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য বিকেল সাড়ে তিনটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এস আই) মোঃ ওয়াদুজ্জামান জানান, আমরা স্থানীয়দের মাধ্যমে জানতে পারি ধানমন্ডি থানাধীন সুধাসদনে একটি পরিত্যক্ত ভবনে অজ্ঞাত এক যুবক গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলে আছে৷ পরবর্তীতে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে সকল আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, পরে সিআইডি ক্রাইমসিন কে খবর দিলে ওই যুবকের ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে আমরা পরিচয় শনাক্ত করি। নিহত যুবকের বাসা মোহাম্মদপুরের জিগাতলার শিবপুর টালি অফিস এলাকার ২৯৫/জি/এইচ/এ/৭ -এ। তার পিতার নাম সেকান্দার আলী মাতুব্বর। তার মায়ের নাম আসমা বেগম। ময়নাতদন্তে রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এই বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Copyright © janatarkolom.com All Right Reserved.


Developed By Monoputo