রাজধানীর কামরাঙ্গীরচর থানার মাহাদি নগর রব টাওয়ার ১৮ নম্বর রোড সংলগ্ন একটি নির্মাণাধীন ভবনে দুই শ্রমিকের মারামারির ঘটনা মো: সাকিব (৩৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার(২৩ জুলাই)সকাল আটটার দিকে এই ঘটনা ঘটে।৷ পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে এখানকার র্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে নয়টার দিকে মৃত ঘোষণা করেন।
তাকে হাসপাতলে নিয়ে আসা সহকর্মী মো: মনছুর জানান, সাকিব পেশায় একজন নির্মাণ শ্রমিক ছিলেন। আজ সকাল ৮ টার দিকে কামরাঙ্গীরচর মাহাদি নগর রব টাওয়ার ১৮ নম্বর রোড সংলগ্ন একটি নির্মাণাধীন ১০তলা ভবনের তৃতীয় তলায় আমরা একসাথে কাজ করছিলাম এই সময় আমাদের সহকর্মী ইয়াসিন আরেক সহকর্মীর জাহাঙ্গীরকে বলে "ওই বেটার কাজ করস না কেন"এতে জাহাঙ্গীর ক্ষিপ্ত হয়ে ইয়াসিনের দিকে এগিয়ে এসে বলে "আমি কাজ না করলে তোর কি"এরপর দুজনের মধ্যে মধ্যে প্রচুর কথা কাটাকাটি হয়। একসময় সেটি মারামারিতে রুপ নেয়। সাকিব তাদেরকে বলে মারামারি করো না কাজ কর। এ সময় সাকিব তাদের মারামারি ঠেকাতে গেলে তাদের মধ্যে চলা ঘুষি সাকিবের শরীরে লাগে। এবং সাকিবকে সজোরে ধাক্কা দিলে সে বালুর স্তূপের মধ্যে পড়ে থাকে। এতে সে গুরুতর আহত হন পরবর্তীতে আমরা তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে এখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
তিনি আরো জানান,নিহত সাকিবের গ্রামের বাড়ি নোয়াখালী জেলার মাইজদি সদর থানার ভাটির টেক এলাকার মো: সাইফুল ইসলামের ছেলে। বর্তমানে কামরাঙ্গীরচর মাহাদি নগর নির্মাণাধীন ভবনেই থাকতেন।তারাদুই ভাই দুই বোন, চার বছর আগে তার বিয়ে হলেও কোন সন্তান নেই। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ:ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান। মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।