ঢাকা, বাংলাদেশ ।     রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন,  ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রবাসীদের ভালোবাসার আলোয় আলোকিত হলো টাঙ্গাইলের আগচারান গ্রাম

প্রবাসীদের সম্মিলিত অর্থায়নে আলোকিত হচ্ছে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার কোকডহড়া ইউনিয়নের আগচারান গ্রাম। রাতের অন্ধকার দূর করে নিরাপদ চলাচল নিশ্চিত করতে গ্রামের বিভিন্ন স্থানে সোলার লাইট স্থাপনের শুভ উদ্বোধন করা হয়েছে।

গত শুক্রবার (২৪ জুলাই) বিকেলে আগ-চারান গ্রামের মোশারফ খান ওরফে টোটনের দোকানের সামনে এ উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনতা ব্যাংকের সাবেক ডেপুটি জেনারেল ম্যানেজার আমিনুল হাসান খান ফিরদৌস। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন নাজমুল হাসান খান।

উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনিরুল হাসান খান মুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোকডহড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নূর ইসলাম।

এই অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সৈয়দ সাজ্জাদ হোসেন, হেলাল খান, ইলিয়াস হোসেন, সানোয়ার হোসেন খান পলাশ, বাইজিদ খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার অসংখ্য মানুষ উপস্থিত ছিলেন।

মাদক মুক্ত গ্রাম, সুন্দর আগামী এই স্লোগানকে প্রতিপাদ্য করে এই অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসীদের এই উদ্যোগের ফলে গ্রামের রাস্তা-ঘাট আলোকিত হবে। এতে জন নিরাপত্তা বাড়বে এবং গ্রামের আধুনিক অবকাঠামো উন্নয়নে বড় ভূমিকা রাখবে। তারা প্রবাসীদের এমন মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

অনুষ্ঠান শেষে প্রবাসী কমিউনিটির পক্ষ থেকে একজন অসচ্ছল ব্যক্তিকে বিনা সুদে ঋণ প্রদান করা হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও গ্রাম উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

স্থানীয়রা প্রবাসীদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তাদের মতে, উন্নয়ন ও সামাজিক কল্যাণে প্রবাসীদের এ ধরনের উদ্যোগ এলাকার অন্যরাও অনুসরণ করবেন।

Copyright © janatarkolom.com All Right Reserved.


Developed By Monoputo