ঢাকা, বাংলাদেশ ।     বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন,  ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
তিন দিনেও সন্ধান মেলেনি অষ্টম শ্রেণির শিক্ষার্থী তাফসিরুল ইসলাম অন্তের, বাবা-মায়ের আহাজারি।

গাজীপুরের কাপাসিয়ায় তাফসিরুল ইসলাম অন্ত নামে এক অষ্টম শ্রেণির শিক্ষার্থী নিখোঁজ হওয়ার পর তিন দিন পার হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। সন্তানকে ফিরে পেতে দিন-রাত উদ্বেগ আর উৎকণ্ঠার মধ্যে সময় কাটাচ্ছেন তার বাবা-মা ও স্বজনরা।

নিখোঁজ তাফসিরুল ইসলাম অন্ত কাপাসিয়ার বীর উজলী মডেল একাডেমির অষ্টম শ্রেণির ছাত্র। তার নিখোঁজের ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

নিখোঁজ শিক্ষার্থীর বাবা সোহাগ খান কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার ছেলেকে আমার বুকে ফিরিয়ে দেন। আমরা জানি না সে কোথায় আছে, কেমন আছে। একজন বাবা হিসেবে এই কষ্ট সহ্য করা খুব কঠিন।”

পরিবারের অভিযোগ, তাফসিরুল নিখোঁজ হওয়ার পর পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় তৎপরতা ও পর্যাপ্ত তদারকি করা হয়নি। বিশেষ করে, শিশুটি নিখোঁজ হওয়ার সময় ও পরবর্তী সময়ে তার চলাচলের তথ্য জানতে আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ দ্রুত সংগ্রহ ও পর্যালোচনা করা হলে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে বলে দাবি পরিবারের।

তাফসিরুলের বাবা-মায়ের অভিযোগ, নিখোঁজের সময়ের আশপাশের বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে যাচাই করা হলে সে কোন পথে গেছে বা কারও সঙ্গে ছিল কি না—এ বিষয়ে গুরুত্বপূর্ণ সূত্র পাওয়া সম্ভব হতে পারে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ও কার্যকর পদক্ষেপ কামনা করেছেন তারা।

এদিকে, তিন দিন ধরে সন্তান নিখোঁজ থাকায় পরিবারের সদস্যদের মধ্যে চরম উৎকণ্ঠা বিরাজ করছে। প্রতিটি মুহূর্ত তাদের কাছে যেন দুশ্চিন্তা ও অনিশ্চয়তায় কাটছে। সন্তানের সন্ধানে স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজখবর চালিয়ে যাচ্ছেন।

পরিবারের পক্ষ থেকে তাফসিরুল ইসলাম অন্তকে খুঁজে পেতে সবার সহযোগিতা চাওয়া হয়েছে। কেউ যদি তাকে কোথাও দেখে থাকেন কিংবা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন, তাহলে দ্রুত তার পরিবার অথবা সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর অনুরোধ করা হয়েছে।

তাফসিরুল ইসলাম অন্তের সন্ধানে পরিবারের আকুল আবেদন— “আমার ছেলেকে আমার বুকে ফিরিয়ে দেন।

” #নিখোঁজ

যোগাযোগ : সোহাগ খান : 01719524335 মোবারক : 01686807468 জাকির হোসেন রিংকু : 01682648118

Copyright © janatarkolom.com All Right Reserved.


Developed By Monoputo