ঢাকা, বাংলাদেশ ।     বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন,  ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
‎কোচ-অধিনায়ক ছাড়াই ফুটবল অনূর্ধ্ব-২০ দলের সংবাদ সম্মেলন

কোচ জেরার্ড জোন্সকে বরখাস্তের গুঞ্জন, সহকারী কোচের সঙ্গে তাঁর হাতাহাতি, নিরাপত্তা নিয়ে অভিযোগ, বেতন নিয়ে অসন্তোষ—সব মিলিয়ে এশিয়ান কাপ বাছাইয়ের আগে দলকে ঘিরে তৈরি হয়েছে একের পর এক নাটকীয়তা। এর মধ্যেই আজ বাফুফে ভবনে অনুষ্ঠিত হলো ফুটবল অনূর্ধ্ব-২০ দলের সংবাদ সম্মেলন। তবে সেখানে ছিলেন না প্রধান কোচ জেরার্ড জোন্স, সহকারী কোচ আতিকুর রহমান কিংবা কোনো খেলোয়াড়। সংবাদ সম্মেলনে দলের পক্ষ থেকে কথা বলেছেন শুধু টিম ম্যানেজার সামিদ কাশেম।

Copyright © janatarkolom.com All Right Reserved.


Developed By Monoputo