ঢাকা, বাংলাদেশ ।     বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন,  ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
১০৪ বছর বয়সে কারাগারে নুর মোহাম্মদ।

২৬ বছর আগে কিশোরগঞ্জে দোকানে ডাকাতি ও দুই ব্যক্তি হত্যার মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ১০৪ বছর বয়সী নুর মোহাম্মদকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ঢাকার চতুর্থ দ্রুত বিচার ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করে আপিলের শর্তে জামিন আবেদন করেন তিনি। তবে অসুস্থতার কথা উল্লেখ করে আইনজীবীর জামিন আবেদনের পরও আদালত তা নামঞ্জুর করেন।

মামলার নথি অনুযায়ী, ২০০০ সালের ৩০ ডিসেম্বর কিশোরগঞ্জের বড় বাজারে ফেরদৌসের দোকানে ডাকাতির সময় সাড়ে ১২ লাখ টাকা ও ১১০ ভরি স্বর্ণ লুট হয়। এ সময় মোশাররফ হোসেন ও আবদুল কবির নিহত হন।

২০০৩ সালে মামলার রায়ে নুর মোহাম্মদসহ কয়েকজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। পরে উচ্চ আদালত ২০০৭ সালে নুর মোহাম্মদের সাজা কমিয়ে ১০ বছরের কারাদণ্ড দেন। এতদিন তিনি সাজা ভোগ না করে পলাতক ছিলেন। মঙ্গলবার আদালতে আত্মসমর্পণের পর তাকে কারাগারে পাঠানো হয়।

Copyright © janatarkolom.com All Right Reserved.


Developed By Monoputo