দিনাজপুরের নবাবগঞ্জে আসুরার বিলের আবাদি জমি রক্ষায় এবং বাঁধ নির্মাণের প্রতিবাদে অবস্থান কর্মসূচী পালন করেছেন কয়েক শ কৃষক। বুধবার দুপুরে আসুরার বিলে অবস্থান নিয়ে তারা এ কর্মসূচী পালন করেন। নতুন করে বিলে বাধ স্থাপনের করলে কয়েক হাজার বিঘা জমিতে ধান আবাদ থেকে তারা বঞ্চিত হবেন। প্রায় ২ হাজার হেক্টর এলাকা জুড়ে নবাবগঞ্জ উপজেলার এই আসুরার বিল।