ঢাকা, বাংলাদেশ ।     সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন,  ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

তিসি চাষ করার জন্য এঁটেল মাটি  সবচেয়ে বেশি উপযোগী। পলি দো-আঁশ ও এঁটেল দো-আঁশ মাটিতেও এর চাষ করা যায়। 

এটি লাভজনক তেলজাতীয় ফসল তিসি। আঁশসমৃদ্ধ, প্রোটিন, ক্যলসিয়াম, এন্টি অক্সিডেন্টস, ওমেগা-৩ ফ্যাটি এসিড এবং মিনারেলের একটি অসাধারণ সমন্বয়।

তিসি তেল জাতীয় ফসল হলেও যন্ত্রপাতির জন্য গ্রিজ ও সাবান তৈরিতে ব্যবহার করা হয়। 

এতে রয়েছে ভিটামিন বি কপ্লেক্স, ম্যাঙ্গানিজ ও প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম। তিসি আমাদের শরীরে এন্টি অক্সিডেন্টের কাজ করে দেহকে শক্তিশালী রাখে এবং সহজে ক্লান্ত হতে দেয় না।

তিসি চাষ করতে হলে জাত পরিচিতি হওয়া দরকার। নীলা (লিন-১) এ জাতটি চাষ উপযোগী। জাতটি বাছাই প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচন করা হয়েছে এবং ১৯৮৮ সালে জাতীয় বীজ বোর্ড কর্তৃক অনুমোদিত হয়। 
জাতটির বৈশিষ্ট্য হলো-বীজ ছোট ও চেপ্টা। ফল ১০০০ বীজের ওজন ৩.০-৩.৫ গ্রাম। ফুলের রং নীল। বীজ হাতে ধরলে পিচ্ছিল অনুভূত হয়। বীজে তেলের পরিমাণ শতকরা ৩৮ ভাগ। হেক্টর প্রতি ফলন ৮৫০-৯৫০ কেজি।

Copyright © janatarkolom.com All Right Reserved.


Developed By Monoputo