ঢাকা, বাংলাদেশ ।     সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন,  ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
চাকরি ছেড়ে কিষানি আফসানা

আফসানা আকতার কাছের মানুষের কাছে আশা নামে পরিচিত। নামের মতো তাঁর আশাও অনেক বড়। মানুষকে খাঁটি জিনিস খাওয়াবেন। এই বাসনা থেকে গড়েছেন নিজের প্রতিষ্ঠান কিষাণী। একই নামে ফেসবুকে একটি পেজ খুলেছেন। এই পেজ থেকে আম কিনে খেয়ে সরকারের একজন সাবেক সচিব মন্তব্য লিখেছেন, ‘শৈশব-কৈশোরে আমাদের বাগানের আম খেয়ে বড় হয়েছি। এখন রাস্তাঘাট থেকে কিনে খাই তথাকথিত বিশুদ্ধ আম। কিন্তু স্বাদ-গন্ধ যেন আগের চেনা থেকে আলাদা। নষ্টও হয় বেশ। কিষাণী থেকে আসা আম খেয়ে ফিরে পেলাম আমার আবাল্য পরিচিত স্বাদ। একটিও নষ্ট হয়নি বলে স্বস্তি। ধন্যবাদ কিষাণীকে।’
আফসানা জানান, তাঁর কিষাণীতে যা বিক্রি হচ্ছে, সবই প্রাকৃতিক। মধু দেখিয়ে বললেন, ‘এটাও চাষের নয়। বনবাদাড়ে মৌমাছি যে চাক তৈরি করে, সেখান থেকেই সংগ্রহ করি।’
সেদিনই বলেছিলাম, পরবর্তী যেদিন মধু আহরণ করা হবে, যেন ডাক পাই। কয়েক দিন পর সত্যিই তাঁর ফোন, মধু আহরণ চলছে রাজশাহী নগরের কাজীহাটা এলাকার পিটুলিগাছে (গোটাগামার নামেও পরিচিত)। গিয়ে দেখা গেল কিষাণীর নিজস্ব মৌয়াল। তাঁরাই ভাঙছেন মৌচাক। আর কিষাণী প্রতিষ্ঠানটি যিনি গড়েছেন, সেই আফসানা আকতার বাণিজ্য মেলায় যে মাথাল পরে ছিলেন, সেখানেও সেই মাথাল।
 

Copyright © janatarkolom.com All Right Reserved.


Developed By Monoputo