ঢাকা, বাংলাদেশ ।     সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন,  ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সপরিবারে সৌদি গেলেন মিরাজ

সদ্যই শেষ হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসর। আগামী ১ মার্চ থেকে শুরু হচ্ছে ইংল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ। 

আর এই সুযোগে সপরিবারে ওমরাহ পালনে সৌদি গেছেন জাতীয় দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।

শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে মোনাজাতরত অবস্থায় একটি ছবি পোস্ট করেন মিরাজ। 

এর আগে শুক্রবার পরিবারের সদস্যদের সঙ্গে ছবি পোস্ট করে মিরাজ লিখেছেন— ‘জীবন হচ্ছে ক্রমাগত আল্লাহ থেকে আল্লাহর দিকে আরও বেশি ধাবিত হওয়া। তাই আসুন— জীবনটা আল্লাহর জন্যই উৎসর্গ করি। আল্লাহ আমাদের তাদের মধ্যে থাকার তৌফিক দান করুন, যারা তার পথে জীবন পরিচালনা করেন।’

বিপিএল শেষে ওমরাহ পালন করতে গিয়েছিলেন জাতীয় দলের আরেক ক্রিকেটার তাসকিন আহমেদ। এর আগে বিপিএলের মাঝপথেই ওমরাহ পালনে গিয়েছিলেন অলরাউন্ডার সাকিব আল হাসান।

Copyright © janatarkolom.com All Right Reserved.


Developed By Monoputo