ঢাকা, বাংলাদেশ ।     সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন,  ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
এমপি হওয়ার পর সেই প্রতিশ্রুতি রক্ষা করলেন সৈয়দ সায়েদুল হক সুমন।

প্রতিশ্রুতি বাস্তবায়নে গত রোববার পুরাতন খোয়াই নদীর বর্জ্য অপসারণ ও দুর্গন্ধ মুক্তকরণ কার্যক্রম শুরু করেন তিনি। সেদিন তার কয়েকজন অনুসারী ১৫-২০ জন স্বেচ্ছাসেবী নিয়ে চুনারুঘাট উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের পাশে খোয়াই নদীর বর্জ্য অপসারণ শুরু করেন। তবে এতে তেমন কোনো অগ্রগতি হয়নি। আজ শুক্রবার ভোর থেকে বিডি ক্লিনের প্রায় সাড়ে ৬০০ স্বেচ্ছাসেবী খোয়াই নদীর বর্জ্য পরিষ্কার করা শুরু করেন। চুনারুঘাট মরা খোয়াই নদী রক্ষা কমিটির আহ্বায়ক সহকারী অধ্যাপক মাজহারুল ইসলাম বলেন, ‘এক সময়ের খরস্রোতা খোয়াই নদীতে নৌকা চলত, জেলেরা মাছ ধরতেন। এটি কালের আবর্তে মরা নদীতে পরিণত হয়েছে। নদীতে মাছ নেই, ময়লা-আবর্জনায় পানি বিষাক্ত হয়ে পড়েছে। এমনকি নদীর দুইপাশ দখল করে গড়ে উঠেছে বাসাবাড়ি ও দোকানপাট। একদিকে যেমন অবৈধ দখল, অপরদিকে পৌরসভার ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে এই নদী।’ বাংলাদেশ পরিবেশ আন্দোলন হবিগঞ্জ শাখার সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল বলেন, ‘১৯৭৮-৭৯ সালে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে খনন করে উপজেলার খোয়াই নদীকে শহরের বাইরে স্থানান্তর করা হয়। এরপর নদীটির প্রায় ৫ কিলোমিটার অংশ মরা খোয়াই নদী হিসেবে পরিচিতি পায়। ধীরে ধীরে দখল ও দূষণের কবলে ক্রমেই মৃত নদীতে পরিণত হয়েছে খোয়াই। নদীতে এখন আর নেই পানিপ্রবাহ। নদীর জায়গা দখল করে প্রতিনিয়ত স্থাপনা গড়ে ওঠায় কমছে প্রশস্ততা।’ স্থানীয় বাসিন্দা সামছুল মিয়া ডেইলি স্টারকে জানান, ক্রমাগত দখল-দূষণের ফলে নদীর চারপাশের জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে।

Copyright © janatarkolom.com All Right Reserved.


Developed By Monoputo