ওয়েস্ট ইন্ডিয়ান অলরাউন্ডার জাস্টিন গ্রিভস মনে করেন ২৭৫ রানের মতো লক্ষ্য হলে তাড়া করা কঠিন হবে না তাঁর দলের জন্য, ‘ওরা যত রানই করুক, সেটিকে খুব বেশি মনে করা যাবে না আমাদের। অবশ্যই আমাদের চাওয়া থাকবে ২৫০ থেকে ২৭৫ রানের মধ্যেই লক্ষ্য রাখতে । এটা বেশ ভালো ব্যাটিং উইকেট, আচরণ খুব একটা বাজে নয় এখনও। আমাদের ব্যাটসম্যানরা যদি থিতু হতে পারে, তাড়া করার জন্য ২৫০ থেকে ২৭৫ হতে পারে ভালো একটি স্কোর।’