আজ ০৭ মে (বুধবার) সকাল ১১ টায় উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয় খাগড়াছড়ি সদরে ২০২৪/২৫ অর্থ বছরে কৃষি পূর্ণবাসন সহায়তা খাত হতে প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ- ১ মৌসুমে উফশী আউশ ধান, বীজ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্য ধান বীজ ও সার বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জনাব জিরুনা ত্রিপুরা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক বাসিরুল আলম, সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা জনাবা মুক্তা চাকমা। এ সময় ৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে খরিপ- ১ উপশী আউশ ধান বীজ ৫ কেজি করে, ডিএপি ১০ কেজি এমওপি ১০ কেজি বিতরণ করেন মোট ২৫০ কেজি ধান বীজ ও ১০০০ কেজি সার বিতরন করেন। পর্যায়ক্রমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ধান বীজ সার বিতরন অব্যাহত থাকবে বলে জানা যায়।