ঢাকা, বাংলাদেশ ।     সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন,  ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ছাত্রদের হাতে আগামী প্রজন্ম নিরাপদ থাকবে।

ছাত্ররা নৈতিকতার আলোকে সমাজ ব্যবস্থাকে গড়ে তুলবে’ জানিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, ‘ছাত্রদের হাতে আগামী  প্রজন্ম নিরাপদ থাকবে। তারা নিজেরা নিজেদেরকে নিরাপদ রাখবে। এই সমাজ ব্যবস্থার স্বপ্ন নিয়ে আমরা সৎ ও দেশপ্রেমিক নাগরিক তৈরির জন্য ছাত্রদের মাঝে কাজ করে যাচ্ছি।

সোমবার (১২ এপ্রিল) সকালে ছাত্রশিবির নীলফামারী জেলা শাখার আয়োজনে জলঢাকা আল ফালাহ্ হলরুমে উপশাখা প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নুরুল ইসলাম সাদ্দাম বলেন, ‘বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ২৪ জুলাইয়ের গণ আন্দোলন পরবর্তী সময় বাংলাদেশকে নতুনভাবে গড়ে তোলার জন্য মানুষের সামনে একটি স্বপ্ন তুলে ধরেছে। এ স্বপ্ন হলো বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। এই সমাজ ব্যবস্থায় মানুষ সাম্যতা নিয়ে বসবাস করবে। খুন-খারাবি থাকবে না। মানুষের মধ্যে সাম্য প্রতিষ্ঠা হবে। ন্যায় ও সুবিচার প্রতিষ্ঠা হবে।’

তিনি বলেন, ‘ইসলামী ছাত্রশিবিরকে দীর্ঘ ১৫ বছর কাজ করতে দেয়া হয়নি। সমাজের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। সাংবিধানিক অধিকার চাইতে গিয়ে শিবিরের নেতাকর্মীদের জেলে যেতে হয়েছে।’ তিনি আরো বলেন, ‘ইসলামী সমাজ ব্যবস্থা কায়েমের জন্য আমাদের জীবনের রক্তগুলোকে দিতে হবে। সময় দিতে হবে, ত্যাগ করতে হবে। যুবকদের সেইভাবেই গড়ে তোলার জন্য চেষ্টা করে আসছে ছাত্রশিবির।

’ শিবির সেক্রেটারি বলেন, ‘বাংলাদেশের জন্য ইসলামী ছাত্রশিবির এখন এক অনিবার্য বাস্তবতা। এ সমাজের মানুষকে তৈরি করার জন্য ভবিষ্যত মুসলিম উম্মার কান্ডারী হিসেবে যারা নেতৃত্ব দিতে পারবে এমন দক্ষ ব্যক্তিত্ব তৈরি করার জন্য ইসলাম ছাত্রশিবির কাজ করে যাচ্ছে। আল্লাহ প্রদত্ত ও রসুল (সা:) প্রদর্শিত বিধান অনুযায়ী মানুষের সার্বিক জীবনের পুন:বিন্যাস সাধন করে এক আল্লার সন্তুষ্টি অর্জন করাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য।’ ইসলামী ছাত্রশিবির নীলফামারী জেলা শাখার সভাপতি তাজমুল হাসান সাগরের সভাপতিত্বে ও সেক্রেটারি রেজাউল করিমের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,আরমান হোসাইন, কেন্দ্রীয় আইন সম্পাদক ও আসাদুজ্জামান ভূইয়া, কেন্দ্রীয় ফাউন্ডেশন সম্পাদক।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নীলফামারী জেলা জামায়াতের সেক্রেটারি আন্তাজুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য ও নীলফামারী-৩ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ সালাফী, জলঢাকা উপজেলা আমির মোখলেছুর রহমান, জলঢাকা উপজেলা নায়েবে আমির মো: কামারুজ্জামান, উপজেলা জামায়াতের সেক্রেটারি মোয়াম্মার আল হাসান ও ইসলামী ছাত্রশিবির নীলফামারী শহর শাখার সভাপতি শফিকুল ইসলাম।

Copyright © janatarkolom.com All Right Reserved.


Developed By Monoputo