
আজ (শনিবার) বিকাল ৪ টায় মাদার অব ডেমোক্রেসি,সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন স্বরূপকাঠী জাতীয়তাবাদী যুব ফোরাম ঢাকা এর নেতৃবৃন্দ বেগম জিয়ার সমাধিস্থলে রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।
এসময় উপস্থিত ছিলেন স্বরূপকাঠী জাতীয়তাবাদী যুব ফোরামের সভাপতি সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা এস.কে.নোমান। যুব ফোরামের উপদেষ্টা এবং থানা বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল্লাহ আল বেরুনী সৈকত,সাবেক ইউপি চেয়ারম্যান জনাব শাহিন আহমেদ, সংগঠনের সাধারণ সম্পাদক পারভেজ খান, উপদেষ্টা কবির হোসেন, সিনিয়র সহ-সভাপতি জাহিদুল ইসলাম মিলন, সহ-সভাপতি আফজাল খান,জাকির হোসেন মিলন,জহিরুল ইসলাম,প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সজিব, সাংগঠনিক সম্পাদক নাঈম মাহমুদ, এছাড়া আরও উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক সাখাওয়াত হোসেন,মাহমুদুন্নবী রাজু,এম এইচ অভি,রবিউল ইসলাম,হেলাল হোসেন,আল-মামুন প্রমুখ, দোয়া পরিচালনা করেন ধর্ম সম্পাদক মাওলানা জাহিদুল ইসলাম।