জিয়া পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডঃ মোঃ আব্দুল লতিফ এবং জিয়া পরিষদের অন্যান্য নেতাকর্মীরা আজ শনিবার, বিকাল ৫ টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা জানানোর পাশাপাশি দোয়া ও মোনাজাত করেন। জিয়া পরিষদের নেতাকর্মীরা বলেন, নেত্রীকে হারিয়ে তারা ভাষা হারিয়ে ফেলেছে, অভিভাবক শূন্য হয়েছে।