সাংমার ন্যাশনাল পিপলস পার্টি বিধানসভা নির্বাচনে একক বৃহত্তম দল হিসাবে নির্বাচিত হয়েছে। শুক্রবার মেঘালয়ের রাজ্যপাল ফাগু চৌহানের কাছে তার পদত্যাগ জমা দিয়েছেন এবং একটি নতুন সরকার গঠনের দাবি জানিয়েছেন।
বিদায়ী মুখ্যমন্ত্রী সাংমা দাবি করেছেন যে তাঁর পক্ষে ‘৩২ জন বিধায়ক সহ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা’ রয়েছে। তাঁকে সমর্থন করা দলগুলির বিবরণ দিতে অস্বীকার করেন তিনি। রাজভবনে যাওয়ার আগে এক সাংবাদিক সম্মেলনে সাংমা বলেন, ‘আমাদের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। বিজেপি ইতিমধ্যেই তাদের সমর্থন দিয়েছে। অন্য কেউ কেউও তাদের সমর্থন দিয়েছে’। ন্যাশনাল পিপলস পার্টি ২৬টি আসন নিয়ে একক বৃহত্তম দল হয়। যেখানে বিজেপি ৬০ সদস্যের বিধানসভায় দুটি জিতেছিল। কনরাড সাংমাকে সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। এনপিপির বিরুদ্ধে বিজেপির আনা দুর্নীতির অভিযোগের কারণে এনপিপি নির্বাচনের আগে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছিল। ইউনাইটেড ডেমোক্রেটিক পার্টি, যেটি এনপিপির সহযোগী ছিল, ১১টি আসন জিতে দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হয়। অন্যদিকে তৃণমূল কংগ্রেস ও কংগ্রেস পাঁচটি করে আসন জিতেছে। সুত্র-জি ২৪ ঘণ্টা