ঢাকা, বাংলাদেশ ।     রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:৩১ অপরাহ্ন,  ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
উপজেলা নির্বাচন-২০২৪, ভোটার বিহিন নির্বাচন!!

ভোটাধিকার প্রয়োগ করা জনগণের মৌলিক অধিকার।

কেনো পর্যাপ্ত পরিমান ভোটারগণ ভোটকেন্দ্র উপস্থিত হয়ে ভোট প্রয়োগ করতেছে না?

আপনি কি মনে করেন. কেনো ভোটারগণ মুখ ফিরিয়ে নিচ্ছে ভোট প্রয়োগ করা থেকে?

এটা কি ভোটারের দায়!

নিচের কোন কারনটি হতে পারেঃ

১। বর্তমান সরকার Smart Bangladesh নির্মাণ বা দেশের যে সার্বিক উন্নোয়ন হচ্ছে তাতে জনগণ অনেক খুশি এবং এ জন্য বিকল্প কোন সরকার/শাসনব্যবস্থা দরকার আছে বলে মনে করে না সাধারন ভোটারগণ!

 

২। নির্বাচন পরিচালনা ও প্রশাসনিক ব্যাবস্থার উপোরে ভোটারের কোন আস্তা নেই! ভোটকারচুপি! ভোটারগণ ভোট প্রয়োগ করার পরে আশানুরূপ ভোটের ফলাফল না পাওয়া!

 

৩। এর দায় বৃহত্তর রাজনৈতিক দলগুলর একসাথে ভোটে অংশগ্রহণ না করার কারন! বা যদিও যারা অংশগ্রহণ করতেছে, তারা জনগনের ভোটের ভর্সা না করে, রাজনৈতিক প্রভাব বা পেশিশক্তি প্রয়োগ করে নির্বাচনে আগেই জয় ১০০ ভাগ নিশ্চিত করে। এ জন্য সাধারণ ভোটার বুঝতে পেরে ভোট প্রদান থেকে বিরোধ থাকে!

 

৪। বা এই দায় জনপ্রতিনিধিত্বকারি হতে যাওয়া দল বা ব্যাক্তির, কারন হিসাবে বলা যায়- সম্ভবনাময় জনপ্রতিনিধিত্বকারি দল বা ব্যাক্তিরা নির্বাচনের সময় নির্বাচনে অংশগ্রহণ না করে কিংবা নির্বাচনে অংশগ্রহন করার পরে, জনগনের ভোটকে প্রাধান্য না দিয়ে, কারচুপি হওয়ার সম্ভবনা আছে কিংবা কারচুপি হয়েছে বা হবে ধরে নিয়ে নির্বাচন ব্যাবস্থাকে প্রশ্নবিদ্ধ করে, এতে ভোটারের ভোট প্রদান আস্তা নষ্ট হচ্ছে বলে মনে করেন!

 

৫। বা বাংলাদেশের সমাজ ব্যাবস্থায় পরিচলনা করার জন্য সমাজের যে সব ব্যাক্তিরা নির্বাচনে অংশগ্রহণ করতেছে, সেইসব ব্যাক্তিদের উপোরে ভোটারগনের আস্তা নেই!

Copyright © janatarkolom.com All Right Reserved.


Developed By Monoputo